শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
খুলনা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা আবু মহম্মদ ফেরদাউস এর মৃত্যু বার্ষিকী পালিত
খুলনা প্রতিনিধি :: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ওসমাজসেবী আবু মহম্মদ ফেরদাউস এর ১৮ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অধ্যাপক মো: আবুল বাশারের পরিচালনায় বক্তারা মরহুম আবু মহম্মদ্দ ফেরদাউসের রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা বিষয় নিয়ে বক্তারা তার জীবন ও কর্মের উপর আলোচনা করেন। বক্তারা আরো বলেন, তিনি যে শিক্ষা আমাদের দিয়েছেন, সততা, নিষ্ঠা এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। অবহেলিত খুলনাবাসীর এই আন্দোলন চলমান থাকবে। এই সময় বক্তব্য রাখেনউন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃবিস্তারিত…
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” পতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক আআব্দুল হানান, সংগঠনের উদ্যোক্তা ওবিস্তারিত…
ঝাউডাঙ্গা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, একটি রাষ্ট্র চলে দুইটি কাঠামোর ওপরে, একটি প্রশাসনিক অন্যটি বুদ্ধিভিত্তিক। পাকিস্তানিরা এদেশের হাজার বছরের কৃষ্টি-কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছিল, এ জাতির ভিত্তি বুদ্ধিভিত্তিক। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদেরবিস্তারিত…
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ওবিস্তারিত…
কয়রায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপিরবিস্তারিত…
শ্যামনগরে প্রায় ৩ সপ্তাহ ধরে ভুমি সেবা বন্ধ খাজনা নামজারি রেজিষ্ট্রিতে ভোগান্তি
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে সফটওয়্যার আপগ্রেডেশনের কারনে দু সপ্তাহ যাবত ভুমির যাবতীয় সেবা বন্ধ রয়েছে। যেকারনে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় শ্যামনগর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। এতে শ্যামনগরের মানুষের ভোগান্তির চরম পর্যায় পৌঁছে গেছে। জমি কেনাবেচা না হওয়ায় মানুষ নানাবিধ সমস্যায় পড়ছে। জেলা রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, প্রতি ডিসেম্বরে সাতক্ষীরার শ্যামনগরে জমি কেনাবেচা একটু বেশি হয় অন্য অন্য মাসের তুলনায়। প্রতি সপ্তায় সাব রেজিস্ট্রার অফিসে ১৫০শতাধিক দলিল সম্পাদন হয়। যা থেকে সরকার আনুমানিক ১০ লাখ টাকার রাজস্ব পেয়ে থাকে। কিন্তু গত ২৬ নভেম্বর থেকে ভূমিসেবা সার্ভারবিস্তারিত…
সাতক্ষীরা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
মুহাম্মদ হাফিজ :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মিয়ারাজ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যপক অমল কৃষ্ণ সরদার। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন কমিটির আহবায়ক প্রফেসর মো: মোস্তাজাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী’রবিস্তারিত…
হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রুহুল কুদ্দুস :: ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের হযরত আবু বক্কার সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আরো বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মুফতি হাফিজুর রহমান, মাওলানা আব্দুস সবুর, ফরিদ উদ্দিন মাসউদ, প্রভাষক শফিকুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবীবিস্তারিত…
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
নিউজ ডেস্ক :: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। পরাজয় আসন্ন বুঝতে করতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আল-বদর, আল-শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকেবিস্তারিত…


