সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

 

সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুল মোমেন। সৈয়দপুর কারখানাবিস্তারিত…


কয়রায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ১৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সুন্দরবন  লায়ন্স ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ( কম্বল) বিতরন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)  বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে এই কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, স্থানীয় সমাজসেবক মোঃ কামরুল ইসলাম মোল্যা, বাবলু সানা, মোঃ ফজলুল হক , হাবিবুর রহমান মোল্যা, ইব্রাহিম হোসেন, ইয়াছিন আলী, আঃ গফফার,শফিকুল গাইন প্রমুখ।


কয়রায় দূর্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় কমিউনিটি পর্যায়ে দূর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম শক্তিশালী করার লক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)  সকাল ১০ টায়  বিআরডিবি হল রুমে  শাপলা নীড় এর সহযোগীতায় ও  জেজেএসের প্রস্তুতি  প্রকল্পের বাস্তবায়নে  এ সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রজেক্ট অফিসার অশোক কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের পিসি আব্দুল মালেক, এপিও আবুল কালাম (বাবলা), এস এম, এ মজিদ, রবিউল ইসলাম, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, আলমগীর হোসেন, আবুল হাসান, আব্দুল আলিম, ফরহাদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণ উপকূলবর্তী ২৫ টি ক্লাবের প্রতিনিধিগণ বিস্তারিত…


“সড়ক পথে সুন্দরবন”

শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন। সাতক্ষীরা জেলার শতযুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে জীববৈচিত্রে ভরা ম্যানগ্রোভ সুন্দরবন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিনে মুন্সিগঞ্জে আসলে মিলবে সুন্দরবনের দেখা। সাতক্ষীরা সহ খুলনা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সুন্দরবন।বিস্তারিত…


আলহাজ্ব সামছুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় হেফজ সমাপ্ত উপলক্ষে দোয়া অনুষ্ঠান

  আব্দুল করিম :: আশাশুনি আলহাজ্ব সামছুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা হেফজ সমাপ্ত ও দোয়া অনুষ্ঠান হাফেজ আবু হুসাইন বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ সাহেবের দোলাভাই মোঃ রিজাউর করিম তিনি বলেন জীবন্ত কোরআন হলেন হাফেজেরা। আজ যারা এখান থেকে হেফজ সমাপ্ত করল তাদের উচিত হবে এটা মৃত্যের আগ পযন্ত ধরে রাখার জন্য যা করা দরকার সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বিশেস অতিথি হিসাবে বক্তব্য রাখেন  হা. জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃবিস্তারিত…


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি

 নিউজ ডেস্ক :: দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের নিয়ে ২০১০ সালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) গঠিত হয়। ১৯৯৪ সালের কোম্পানী আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত হচ্চে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর কার্যনির্বহী কমিটির সভাপতি হিসেবে এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালন করছেন। সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ি, প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজের পক্ষে ২ জন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য হবেন। এসোসিয়েশনের মেমোরেন্ডাম এবং আর্টিকেলস্ অব এসোসিয়েশনের রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠ বাস্তবায়নের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকবে।বিস্তারিত…


কয়রায় দূর্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

কয়রা(খুলনা)প্রতিনিধি:: খুলনার কয়রায় কমিউনিটি পর্যায়ে দূর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম শক্তিশালী করার লক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)  সকাল ১০ টায়  বিআরডিবি হল রুমে  শাপলা নীড় এর সহযোগীতায় ও  জেজেএসের প্রস্তুতি  প্রকল্পের বাস্তবায়নে  এ সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রজেক্ট অফিসার অশোক কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের পিসি আব্দুল মালেক, এপিও আবুল কালাম (বাবলা), এস এম, এ মজিদ, রবিউল ইসলাম, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, আলমগীর হোসেন, আবুল হাসান, আব্দুল আলিম, ফরহাদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণ উপকূলবর্তী ২৫ টি ক্লাবের প্রতিনিধিগন  অংশগ্রহনবিস্তারিত…


সাতক্ষীরা সীমান্তে  ফেন্সিডিল, ইয়াবাসহ ৪৪ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া :: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি।   রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাঁখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা। বিজিবিবিস্তারিত…


সাতক্ষীরা সদর জেয়ালায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা সদরে জেয়ালা ইউরো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (২২ই ডিসেম্বর )  সন্ধ্যা সাড়ে ৭ টায়  সাতক্ষীরা সদরের ০৮ নং ধূলিহী ইউনিয়নের জেয়ালা গ্রামে ২০টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে ৮নং ধূলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সুইট হাউজ এর পরিচালক মোঃ খলিলুর রহমান বাবু।বিস্তারিত…


পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধ ::পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধু খাঁ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় মেলেক পুরাইকাটি গ্রামের  মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ী থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়ীতে থেকে ৪২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ব্যবসায়ী প্রণব সাধুকে ৬ হাজার ও সত্য সাধুকে ৪ হাজারবিস্তারিত…