বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন।
রোববার (২৪ মে) সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মৌ- শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা এবং মৌচাষিদের কল্যাণে সরকারি সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজালের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), বিশ্ব মৌমাছি দিবসের শুভেচ্ছা টি-শার্ট ও ক্যাপ উপহার প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মৌমাছির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে মৌমাছি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ফলে মৌচাষ শিল্পকে কৃষি অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল বলেন, দেশে নিরাপদ ও উন্নত মানের মধু উৎপাদনের পাশাপাশি মৌচাষ শিল্পের সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তিনি মৌচাষিদের জন্য সহজ ঋণ সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন রাণী মৌমাছি আমদানির বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
এ সময় উন্নত মানের অধিক উৎপাদনশীল জাতের রাণী মৌমাছি বিদেশ থেকে আমদানির বিষয়ে সহযোগিতা চাওয়া হলে মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য লিখিত সুপারিশ প্রদানের আদেশ দেন।
সাক্ষাৎকালে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের পক্ষ থেকে মৌচাষ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ খাতকে আরও আধুনিক, লাভজনক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পর্কিত সংবাদ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসেরবিস্তারিত…
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়াবিস্তারিত…


