বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

 

শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট উদ্বোধনী আনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি ::  সাতক্ষীরার শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপনা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত‌ ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার জনাব নাজমুল হুদা, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিডিও’র প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান বক্তব্যে বলেন, আমাদের উপকূলীয়  অঞ্চলে বিশুদ্ধ পানির অনেক অভাব। যাহার কারনে মানুষ পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যাহার ভিতরে শিশুদের সংখ্যা অনেক বেশী। আমাদের রিভার্স ওসমোসিসবিস্তারিত…


সেব’র সাথে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল ও জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :: শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র সাথে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল ও সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের ব্যবসা সংক্রান্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর কক্সবাজার অঞ্চলের কার্যকরী কমিটির সহ-সভাপতি মো. সাহেদ আলী, শহীদ ফারুকবিস্তারিত…


কুল্যায় তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যায় তথ্য অধিকার আইনে নারীর অগ্রগতি বিষয়ক বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়নের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী সদস্যবৃন্দের অংশগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুবউদ্দিন, সমবায় অফিসার শশাঙ্ক বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের ইউনিয়ন সহকারী মোখলেছুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সেরাজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখবিস্তারিত…


আশাশুনিতে শাক-সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে গৃহিনীদের সবজী চাষ আগ্রহী ও সফল করতে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বীজ বিতরণ করা হয়। স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে উপজেলার ১৫০০ সদস্যদের মাঝে ৫ প্রকারের শাক-সবজীর বীজ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উদ্বোধনী দিনে ৪০ সদস্যকে করলা, ঢ্যাড়শ, মিষ্টি কুমড়া, লাউ ও লাল শাকের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ‘জলবায়ুবিস্তারিত…


বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ 

কামরুল হাসান :: কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দু’টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আশরাফ হেসেনের ছেলে ছাত্রদল নেতা আবির হোসেন অস্ত্রোপচারের এ তথ্য জানিয়ে বলেন, অস্ত্রোপচার পরবর্তী সুস্থতার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে তার বাবাকে আরও কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। জনপ্রিয় বিএনপি নেতা আশরাফ হোসেন তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। এদিকে বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুরবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ কমিটি গঠন 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের শুরা নির্বাচন এবং  কর্ম পরিষদ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত অফিসে এ  কর্মপরিষদ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। ২০২৫-২০২৬ সেশনের শুরা সদস্য ও কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ  করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মাওলানা মোশাররফ হোসেন। এসময়বিস্তারিত…


কেশবপুরে ৪টি ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে চারটি ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নৌকা’র চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। উপজেলার মঙ্গলকোট, পাঁজিয়া, সুফলাকাটি এবং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মঙ্গলবার যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাদের উপর ওই ক্ষমতা অর্পণ করা হয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে চিঠি পেয়েছেন। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের  আব্দুল কাদের আওয়ামী লীগের (নৌকা),পাঁজিয়াবিস্তারিত…


কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে  শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়  আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বান্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিস্তারিত…


সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের মায়ের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবের মা হনুফা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজিউন) বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ নামাজে জোহর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ভুল্লীপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনাবিস্তারিত…


মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশের ৪৩ শতাংশ জলাশয়কে কাজে লাগিয়ে যদি মৎস্য উৎপাদন করা যায় তাহলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অর্থনীতিকে আরো সচল করা সম্ভব। এ জন্য জলাশয় ও হাওরগুলোর উপর গুরুত্বারোপ করছে সরকার। এর আওতায় মাছের উৎপাদন বৃদ্বির জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে জীববৈচিত্র রক্ষাকরে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশে মোট ১৪টি প্রকল্পের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ও শ্যামনগর উপজেলা রয়েছে। এর জন্য সি,জে,এইচ ও আই, ডাবলু সমিক্ষা করবে। এর জন্য ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরাবিস্তারিত…