খুলনা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা আবু মহম্মদ ফেরদাউস এর মৃত্যু বার্ষিকী পালিত
খুলনা প্রতিনিধি :: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ওসমাজসেবী আবু মহম্মদ ফেরদাউস এর ১৮ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অধ্যাপক মো: আবুল বাশারের পরিচালনায় বক্তারা মরহুম আবু মহম্মদ্দ ফেরদাউসের রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা বিষয় নিয়ে বক্তারা তার জীবন ও কর্মের উপর আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, তিনি যে শিক্ষা আমাদের দিয়েছেন, সততা, নিষ্ঠা এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। অবহেলিত খুলনাবাসীর এই আন্দোলন চলমান থাকবে। এই সময় বক্তব্য রাখেনউন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ মো: আবুল কাশেম, শেখ গোলাম রহমান, মোল্লা মারুফ রশীদ, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সরদার রবিউল ইসলাম রবি, মনিরুল ইসলামমাস্টার, মতলুবুর রহমান মিতুল, মো: খলিলুর রহমান, অধ্যাপক মো: আজম খান, রকিব উদ্দিন ফারাজী, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতনবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশাবিস্তারিত…


