সাতক্ষীরা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মিয়ারাজ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যপক অমল কৃষ্ণ সরদার।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন কমিটির আহবায়ক প্রফেসর মো: মোস্তাজাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।

হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আল মুস্তানছির বিল্ল্যাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বদরুল মিল্লাত।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন দর্শন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল জব্বার, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহিনুর রহমান,সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজরুল ইসলাম প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন