রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
নিউজ ডেস্ক :: ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক-প্রকৃত ইতিহাস লেখা হয়নি। যেটা লেখা হয়েছে সেটা হলো সরকারি ভাষ্য, যা লেখা হয়েছে সেটা ৮০ থেকে ৯০ ভাগ মিথ্যা। বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। দেশের স্বাধীনতার ৫৩তম বিজয় দিবসের প্রাক্কালে দেয়া এ সাক্ষাৎকারে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পূর্বাপর ঘটনাবলি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন ৯৩ বছর বয়সী বদরুদ্দীন উমর। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং এ নিয়ে বিতর্ক ও প্রকৃত সত্য আড়াল করার প্রচেষ্টা সম্পর্কে বদরুদ্দীন উমর বাসসকে বলেন, এই স্বাধীনতাবিস্তারিত…
আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল
নিউজ ডেস্ক :: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগে জানা যায়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল। এর আগে ৩ সেপ্টেম্বরবিস্তারিত…
‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক:: নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামে ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতা থেকে গান শুনলেও মিউজিক ভিডিও দেখে যেতে পারলেন না কবিতার রাজকুমার ও কিংবদন্তি কবি হেলাল হাফিজ। তাঁর বিশেষ অনুরোধে কবিতাটি গানে রুপান্তর ও গাওয়ার জন্য অনুমতি পান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা। তরুন প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় বেশ সাড়া ফেলেছেন। কবি হেলাল হাফিজ রচিত সরাসরি মুক্তিযুদ্ধে যাবার প্রথম আহ্বানযুক্ত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ শিরোনামে ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতাটি দীর্ঘ ৪৪ বছরবিস্তারিত…
জাময়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এর বিবৃতি
নিউজ ডেস্ক :: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ১৫ ডিসেম্বর এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌঁড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিও’র এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয়। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্যবিস্তারিত…
দ্বীনকে বিজয়ী করতে সহযোগী সদস্যদেরকে ময়দানে ছড়িয়ে পড়তে হবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কুরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কুরআনের চর্চা কতখানি করতে পারছি তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসূল (সা.) এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মক্কায় ১৩ বছর মানুষের মাঝে আল্লাহর রাসূল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরওবিস্তারিত…
সাতক্ষীরাতে আইডায়াস্পোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ই (ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরার পিৎজা মিলান মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে ও সাতক্ষীরার স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়। সাংবাদিক এম কামরুজ্জামানের সঞ্চালনায় শুরুতে পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইওএম এর ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান মবিলিটি কনসালটেন্ট এস এম মোরশেদ।এ সময় তিনি আইডায়াসপোরা সম্পর্কে ধারণাপত্রবিস্তারিত…
মহান বিজয় দিবস উদযাপনে রিপোর্টার্স ক্লাবের প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এম আলাউদ্দীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য নুরুল ইসলামসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
খাজরা যুব কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা যুব কল্যাণ সংস্থা এলাকার অসহায় গরীব শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। শুক্রবার ১৩০ নং উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুমা রেহেনা খাতুনের স্মরণে স্মরণ সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ উদ্বোধন করেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃবিস্তারিত…
আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাওয়া ৯ জনকে তাড়িয়ে জবর দখল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা সদরের শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায় ১৯ টি গৃহ নির্মান করে ১৯ পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। প্রভাবশালীদের সহযোগিতায় বড় অংকের টাকা ব্যবহার করে ৯ পরিবারকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে ঘর জবর দখল করে নেওয়া হয়েছে। এব্যাপারে ঘরহারা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রকাশ, সরকারি অর্থে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের লক্ষ্যে উপজেলার সকল এলাকায় কাজ করা হয়েছে। প্রকল্পের শীতলপুর আশ্রয়ন -২ প্রকল্পে চতূর্থ পর্যায়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৯ টি ঘর নির্মানবিস্তারিত…
আশাশুনিতে শিশু হত্যা মামলায় একজন গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য ২ জন হেফাজতে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ২য় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যাকে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য অপর ২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী রবিউল ইসলাম রুবেলের কন্যা নুসরত জাহান (৯) কে মাওঃ সোলায়মান আজিজীর পুকুরে মৃতাবস্থায় শনিবার দুপুরে পাওয়া যায়। তার হাত-পা-গলায় কাপড় দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে এএসপি (তালা সার্কেল) হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়।বিস্তারিত…


