মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
বড়দল সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান ফাদার বাবুল বৈরাগীর সাথে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনে।।বুধবার(২৫ ডিসেম্বর) ক্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার আশাশুনি উপজেলার বড়দল সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান ফাদার বাবুল বৈরাগীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জান তুষার, বড়দল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ, সেক্রেটারী সেকান্দার আলী,যুব বিভাগীয় সভাপতি ওমর আলী,সেক্রেটারী হাবিবুর রহমান লিপু,৭নং নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ নজরুল ইসলাম,আরিয়ানা সেক্রেটারী মাস্টার আনারুল ইসলাম,৮নং নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান,মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
বুধহাটায় ছাত্র শিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উওর থানা শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুধহাটা করিম সুপার মার্কেটস্থ শিবির কার্যালয়ে এ কর্মী শিক্ষা বৈঠক (TS) অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উত্তর থানা শাখার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি ইমামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাহিত্য সম্পাদক মো: মতিউর রহমান। বৈঠকে জামায়াতে ইসলামী জেলার দায়িত্বশীল মাওঃ আবু বক্কর সিদ্দিক, আশাশুনি যুব বিভাগের সেক্রেটারি আজারুল ইসলাম সহ ছাত্র শিবিরের উওর থানা দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।
বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত এর সঞ্চালনায় সভায় প্রেসক্লাব সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রফিক, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, প্রচার সম্পাদক শেখবিস্তারিত…
আশাশুনির ৩৭ গীর্জায় ১৮.৫ মে.টন চাউল প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: খ্রীস্টীয় ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনায় সহায়তা করতে সরকারি ভাবে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে খ্রীস্টান সম্প্রদায়ের বসবাস। এসব এলাকায় ৩৭ টি গীর্জা রয়েছে। খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বুধবার শুরু হবে। বড়দিন অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গীর্জা ও বড়দিন পরিচালনা কমিটি। বড়দিন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আশাশুনি উপজেলার জন্য ১৮.৫০০ মে.টন চাউল বরাদ্দ দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কৃ্ষ্ণা রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম প্রত্যেক গীর্জাকেবিস্তারিত…
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন
বেনাপোল প্রতিনিধি :: প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি।এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি,এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা। বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন লক্ষীদাড়ি নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমনবিস্তারিত…
সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ‘২৪) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তিবিস্তারিত…
ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ
নিউজ ডেস্ক :: শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে বাংলাদেশ তাগিদপত্র দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র (নোট অব ভারবাল) হস্তান্তর করা হয়েছে, এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ের করণীয় ঠিক করবে।’ ‘ভারত যদি উত্তর না দেয়, সেক্ষেত্রে করণীয়বিস্তারিত…
কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলামবিস্তারিত…
স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকালে অগ্রগতি রিসোর্টে স্থানীয় স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা স্যানিটেশন সমবয় সমিতির সভাপতি আব্দুল কাদের’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরা সদর উপজেলার উপ প্রকৌশলী রায়হান আহম্মেদ বাপ্পী, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রজেক্টের অফিসার মার্কেট ডেভেলপমেন্ট মো: এনায়েত কবীর, মোছা: মন্নুজা বেগম,ফিল্ড ভলেন্টেয়ার রোকসানা পারভীন,আশার সিনিয়র ব্রান্চ ব্যবস্থাপক আবু সাঈদ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজ এর স্যান মার্কস সিস্টেম দুই এর অহিদুজ্জামান টিটু,আফরোজা পারভীন,ঋশিল্পীর ডব্লিউটিপিএম মো: মাহমুদুর রহমান, আরবিস্তারিত…


