ঝাউডাঙ্গা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, একটি রাষ্ট্র চলে দুইটি কাঠামোর ওপরে, একটি প্রশাসনিক অন্যটি বুদ্ধিভিত্তিক। পাকিস্তানিরা এদেশের হাজার বছরের কৃষ্টি-কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছিল, এ জাতির ভিত্তি বুদ্ধিভিত্তিক। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।

তরুণদের দেশ প্রেমের আহ্বান করে তিনি বলেন, এদেশের যুবকদের দেশ প্রেমে জাগ্রত হতে হবে। দেশ প্রেমের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে। তাদের নৈতিকভাবে গড়ে তোলতে পারলে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠবে।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন