শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন কুমার আইচ শুভ ও শিক্ষক উযায়ের হোসেন।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন