শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান।।শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তব্য রাখেন,আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুল ইসলাম,বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন,বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব,বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন,বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম,বুধহাটা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর শাখা সভাপতি মোখলেছুর রহমান,অলিউল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফ প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


