অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি’র শাশুড়ির ইন্তেকালে কলারোয়া উপজেলা জামায়াতের গভীর শোক

শোকবার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মহোদয়ের শ্রদ্ধাভাজন শাশুড়ি, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান জেলা ইউনিট সদস্য মুহতারিমা তাজকিরা হক ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা তাজকিরা হক ১ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক যৌথ শোকবার্তা প্রদান করেছেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের দায়িত্বশীলা মহীয়সী নারী, পরম শ্রদ্ধেয়া তাজকিরা হক মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে অনন্তকালের জীবনের পথে যাত্রা করেছেন।”

তাঁরা আরও বলেন, “দীর্ঘদিন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের দায়িত্বশীলা হিসেবে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। একজন নিবেদিতপ্রাণ দাঈ হিসেবে তাঁর নিরলস দাওয়াতি কার্যক্রম এ জনপদের অসংখ্য নারীকে দ্বীন-ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছে এবং ইসলামী আন্দোলনের প্রতি আকৃষ্ট করেছে। তাঁর কর্ম ও দাওয়াহ ভবিষ্যত প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাঁর দ্বীনি খেদমতসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।”

এছাড়া মরহুমার সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও দলীয় সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের জন্য সবরে জামিল কামনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া