আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে”মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন”অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪ টায় কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুল্যা ও বুধহাটার সচেতন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংশ্লিষ্ট প্রশাসনকে মাদক সেবী, ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের অতি দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়।
হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী,আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান,ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন,ডাঃ এস কে রাজা,ডাঃ তাজ,যুব বিভাগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন,ইসলামী বক্তা হাবিবুল্লাহ বাহার হাবিবী,বুধহসটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বেলাল হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবদল নেতা সিরাজুল ইসলাম, মনজুরুল আলম,ব্যবসায়ী শেখ ফেরদৌস রহমান প্রমুখ। মানববন্ধনে কুল্যা ও বুধহাটা গ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তাগণ কুল্যা ও বুধহাটা এলাকা থেকে মাদক সেবী,ব্যবসায়ী ও অনলাইন জোয়াড়ীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল