বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

 

জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১২ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের এক  বৈঠক গুলশানস্থ জাতিসঙ্ঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিং-এ ডা. সৈয়দ  আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, আজ আমরা জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকবিস্তারিত…


শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের

নিউজ ডেস্ক :: ভারতের সাথে বাংলাদেশের যে বন্দী বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনো বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে, একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’বিস্তারিত…


জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক :: বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলশানের জাতিসঙ্ঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেন, ‘আজ আমরা জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমানবিস্তারিত…


বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

নিউজ ডেস্ক :: ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন। সভায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপিরবিস্তারিত…


এবারের শীত মৌসূমে শীত কম না বেশি হবে

নিউজ ডেস্ক :: ‘আজই প্রথম মনে হলো যে শীতকাল আসছে, জ্যাকেট পরে বাসা থেকে বের হইছি।’ কথাটি বলছিলেন ফারিহা জাহান, যিনি বর্তমানে ঢাকায় একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কাজ করেন। তার মতে, ডিসেম্বরের প্রায় দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও এত দিন ঢাকায় সেভাবে শীতের প্রকোপ টের পাওয়া যায়নি। শুধু ফারিহা জাহান নয়, আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অফিসগামী মানুষদের পোশাকের দিকে লক্ষ্য করলেও বোঝা যাচ্ছিল যে শহরে এবার শীত নেমেছে। তবে ঢাকার বাইরে, বিশেষ করে রংপুর বা রাজশাহী বিভাগে আরো আগে থেকে শীতের আমেজ চলছে। উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসেরবিস্তারিত…


আশাশুনির দুটি প্রাইমারী স্কুল পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। পরিদর্শনের শুরুতে ২১ নং বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গমন করেন। তিনি স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন। এছাড়া স্কুলের  সার্বিক বিষয়ে খোজ খবর নেন। নতুন বছরে নতুন কারিকুরাম অনুযায়ী ক্লাশ পরিচালনা ও ঠিক ভাবে উপকরণ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে  পরামর্শ প্রদান করেন। পরে তিনি ১৯ নং পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় দুটির সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।বিস্তারিত…


সাতক্ষীরায় গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতার উদ্বোধন

শাহ জাহান আলী মিটন :: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও স্রোতের মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আজকের এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী ভালো উদ্যোগ। এ ধরনের শিশুদের মেধার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়াবিস্তারিত…


শার্শায় সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান। তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন। সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহতবিস্তারিত…


ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ উদ্যোগের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন শেরপুরের ১৬০ কৃষি-উদ্যোক্তা

 নিউজ ডেস্ক :: সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ ‘ভরসার নতুন জানালা’র আওতায় শেরপুরের কৃষি-উদ্যোক্তাদের জন্য একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এটি এই উদ্যোগের অধীনে ৫৯তম আয়োজন। আজ ১২ ডিসেম্বর শেরপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলা থেকে মোট ১৬০ জন কৃষি-উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলতে এ কর্মসূচির আয়োজন করাবিস্তারিত…


কয়রায় ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৩৯ টি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মাংস বিতরন করা হয়। মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় জানানো হয় সৌদি সরকার কর্তৃক কুরবানীর মাংস ( দুম্বার গোশত) কয়রা উপজেলার  ৭ টি ইউনিয়নের জন্য ১৯০ প্যাকেটবিস্তারিত…