মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪

 

নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা লুটপাট

শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের আমলে নয়টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার কমিশনের বেঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা, বেপজাসহ নয়টি প্রকল্পে কমপক্ষে ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাত করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখবিস্তারিত…


নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ

নিউজ ডেস্ক ::ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ ডিসেম্বর এক বিবৃতি প্রাদন করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখবিস্তারিত…


সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি :: কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে  শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মনোযোগী করতে সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এ বৃত্তি পরীক্ষায় প্রাইমারি,মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪ জন কোমলমতি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৮০ থেকে ৯০ নম্বর পেলে সাধারণ গ্রেড এবং ৯১ থেকে ১০০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষার হল গুলি পরিদর্শন করেনবিস্তারিত…


শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে

আহসান হাবীব সিয়াম :: সাতক্ষীরা জেলার শতযুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে জীববৈচিত্রে ভরা ম্যানগ্রোভ সুন্দরবন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিনে মুন্সিগঞ্জে আসলে মিলবে সুন্দরবনের দেখা। সাতক্ষীরা সহ খুলনা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সুন্দরবন। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০বিস্তারিত…


চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :: চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা ও কুল্যা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহবায়ক মো: আল-শাহারিরয়ার, যুগ্ন সিনিয়র সদস্য সচিব নূর আলোম সোহাগ ও জাহাঙ্গীর আলম, নিহতের পিতা রবিউল ইসলাম, মাতা সাবিনা খাতুন, এলাকাবাসীর পক্ষে সুজন হোসেন  প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে আসামিকে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গতবিস্তারিত…


সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সসদ্যদের সংবধর্না প্রদান

নিজস্ব প্রতিনিধি :: পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না প্রদান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ১৭ ডিসেম্বর সকাল ১১টা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সংবধনা অনুষ্ঠানে ৩২ জন মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্য অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন, ডিএসবির পুলিশ পরিদর্শক মনুরুল ইসলাম। অনুষ্ঠানে ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সম্মনা প্রদান করা হয়।


কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

কামরুল হাসান :: কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে কলারোয়া পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু এঁর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মশিউল আজমের সঞ্চালনায় ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডা. আব্দুল বারিক এর আহ্বানে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতেবিস্তারিত…


কলারোয়ায় আর্সেনিক ঝুঁকি মুক্ত ইউনিয়ন ঘোষণা

কামরুল হাসান :: কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসির) আয়োজনে ২বছর মেয়াদি প্রকল্পের সার্বিক আলোচনা সভা শেষ হয়। ফেইজ আউট-মিটিং সভায় (ইপিআরসি )এরিয়া ম্যানেজার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইপিআরসি প্রোগ্রাম পরিচালক তোফায়েলবিস্তারিত…


গত ১৬ বছর বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস: সারজিস আলম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক,  জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, স্বৈরশাসক আওয়ামীলীগের পতন হয়েছে তাদের অত্যাচারের কারণে। তারা বিগত ১৬ বছর বিজয় দিবস পালন করেছে নিজেদের দিবস হিসেবে। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোন একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল। গত ১৬ বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই এসবের বিপক্ষে কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এমন কি মামলা, হামলা ও নির্যাতনেরবিস্তারিত…


দেবহাটার চারকুনিয়ায় একাধিক বিবাহ ও নারী নির্যাতনকারী সাহেব আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার চারকুনিয়ায় একাধিক বিবাহ, নারী নির্যাতন ও গ্রামবাসীর সাথে অশোভনীয় আচারণে ক্ষিপ্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলীর শাস্তির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে চারকুনিয়া বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী চারকুনিয়া এলাকার রশিদ গাইনের ছেলে। মানববন্ধনে এলাকাবাসী জানান, নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী একজন নারী লোভী। সে বিভিন্ন মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে এপর্যন্ত ৯টা বিবাহ করেছে। একটি বিবাহের পর সে স্ত্রীর সাথে কয়েকমাস ভালভাবে সংসার করে সে। কয়েক মাসের মধ্যে যৌতুকের দাবি ও খুটিনাটি বিষয়কে কেন্দ্র করে অমানুষিক ভাবেবিস্তারিত…