সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

 

কলারোয়ায় প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জম্মদিন পালন

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির জম্মদিন পালন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর)  সন্ধ্যায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,  সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ,  কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামছুর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, সিয়াম প্রমুখ।


আশাশুনিতে ইটভাটা ও সড়কে অবৈধ দখল রোধে মোবাইল কোর্ট

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার কুল্যায় একটি ইটভাটা ও দাদপুরে অবৈধ সড়ক দখল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর ১.৩০ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রথমে বুধহাটা বাজারের পাশে ইরাবতি ব্রিক্স এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাটায় গাছ-কাঠ জ্বালানো, টায়ার পোড়ানো, জমি ডিড নিয়ে হারির টাকা পরিশোধ না করা, জমির মালিকদের নামে মামলা করাসহ বিভিন্ন বিষয় দেখেন। মোবাইল কোর্ট হবে জানতে পেরে ভাটা মালিক হোসেন আলী গা ঢাকা দেন বলে জানাগেছে। নির্বাহীবিস্তারিত…


কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

কামরুল হাসান:: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, জামায়াতের পৌরবিস্তারিত…


সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০’ক্রিকেটে চ্যম্পিয়ান হলো ড্রীম এলিভেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::ফাইনাল খেলার সফল সমাপ্তির মধ্যদিয়ে পর্দা নামলো প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট (সিজন) ২০২৪ এর টুর্নামেন্ট। সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দুপুর ১২ টায় শুরু হওয়া ওই খেলার উদ্বোধন করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.  ফইম উদ্দিন। ফাইনাল খেলায় ড্রীম এলিভেন ১৮ রানে সৈয়দপুর এলিভেনস কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। কানায় কানায় পরিপূর্ণ গোটা রেলওয়ে মাঠে দর্শকের উপস্থিতি খেলার জৌলুশ আরও বাড়িয়ে দেয়। খেলায়,সৈয়দপুর এলিভেনস্ এর অধিনায়ক মিন্টু টস জিতেবিস্তারিত…


সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

মুহাম্মদ হাফিজ::  সাতক্ষীরা  ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় মদ ১০ বোতল) মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর)  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩বিস্তারিত…


ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি :: পাইকগাছার ঐতিহ্যবাহী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে  মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা সোমবার দুপুর ১ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান ও সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। সহ সভাপতি পদে আব্দুল কালাম আজাদ ও সোহেল রাশেদ জনি মনোনয়ন সংগ্রহ করেছেন। সম্পাদক পদে ৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন  বর্তমানবিস্তারিত…


কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের রুটিন মাফিক ও নিয়মানুযায়ী পড়াশুনা, স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করা এবং শিক্ষক-অভিভাবকদের মেনে চলার আহবান জানিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব  ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। এ বছর স্কুলটি থেকে ৯ম থেকে ১০ম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্যবিস্তারিত…


বুধহাটায় সড়ক দুর্ঘটনায়  ফ্রিজসহ ভ্যান খাদে

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দ্রুতগামী বাসকে ক্রসিং করতে গিয়ে ফ্রিজ বহনকারী ইঞ্জিন ভ্যান খাদে পড়েছে। সোমবার দুপুর ২.৪৫ টার দিকে এ ঘটনা ঘটে। শ্যামরগর উপজেলার নূরনগর বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান মুনস্টার ইলেক্ট্রনিক্স এর ৬টি ফ্রিজ নিয়ে শহীদ নামের এক ইঞ্জিন ভ্যানচালক সাতক্ষীরা থেকে শ্যামনগর যাচ্ছিল। বুধহাটা বাজার পার হয়ে শ্বেতপুর মোড়ের কাছে গেলে সামনের দিক থেকে আসা দ্রুত গতির মিনি বাসকে (নড়াইল-ব-১১- ০০০৩) ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশের খাদে গিয়ে পড়ে। ফলে ফ্রিজ ও ভ্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। ভ্যান চালক আহত হন। বাস দ্রুতবিস্তারিত…


কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩০ ডিসেম্বর)  বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব এম এম রানার পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন জাপানের শাপলা নীগের প্রতিনিধি দলের প্রফেসার কে-ই কোদা,  মিস কাটসুই, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, প্রকল্প সমন্বযকারী আব্দুল মালেক, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদ হাসান,ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন,বিস্তারিত…


সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ আলী ওরফে মনতাজ (৫২)ডাকাত গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের উপকন্ঠ বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। সে সৈয়দপুর উপজেলারবোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত. মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়,আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। সে মূলতঃ মোটরসাইকেল, গরু, ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সাভ্যান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে চুরি ও ডাকাতি করে থাকে। তাঁর বিরুদ্ধে নীলফামারী, সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায়বিস্তারিত…