নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল বলেন, বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পুকুরটি পরিত্যক্ত হলেও এর গভীরতা বেশি। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


