আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু,এড.শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারী মাওঃ আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আনাস বিল্লাহ, আলম সরদার ও আদম আলীর পরিবারের সদস্যদের হাতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য,এমপি রবিউল বাশার সপ্তাহের প্রতি রবি ও সোমবার পরিদর্শন কক্ষে বসবেন বলে জানাগেছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন