রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বেনাপোলে ওলামা মাশায়েখদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত মুসল্লীদের প্রতি শোক ও ন্যায়বিচারের দাবিতে বেনাপোলে ওলামা মাশায়েখদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারের সামনে এ সমাবেশ হয়। গত ১৮ ডিসেম্বর গভীর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত মুসল্লীদের ওপর বর্বরোচিত হামলায় চারজন নিহত এবং অসংখ্য মুসল্লী আহত হন। নিহত ও আহতদের প্রতি দোয়া প্রার্থনা এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাদীপুর বেলতলা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মুফতি সাইদুল বাশার (মুহতামিম, বেনাপোলবিস্তারিত…
আশাশুনিতে সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের ব্যক্তিক অনুদানে ৩ জন ভিক্ষুক পুনর্বাসন ও ৪৩ জনের এককালীন অনুদান বিতরণ করা হযেছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে ৪৩ জনকে ১ লক্ষ ১০ হাজার টাকার এককালীন ব্যক্তি অনুদানবিস্তারিত…
জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুরবিস্তারিত…
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত ভাবে হত্যার বিচারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা উলামা পরিষদ আশাশুনি থানা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুনছুর আহমেদ। হাফেজ জায়েদ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ মুফতি জায়েদ আব্দুল্লাহ, আঃ আজীজ, ক্বারী মোঃ কাইকাউস, মানছুরুল হক, মুফতি শাহ জালাল, মাওঃ মারুফ বিল্লাহ, মাওঃ মাহদী হাসান,বিস্তারিত…
শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি নেতাবৃন্দদের মতবিনিময় সভা
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ড. মোঃ মণিরুজ্জামান মণির। রবিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কমন্ডার বাবু দেবীরঞ্জন , ডেপুটি কমন্ডার নজরুল ইসলাম, ডেপুটি কমন্ডার আব্দুল মজিদসহ সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, জিএম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী , সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলামবিস্তারিত…
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেনি ইন্টারপোল। এ বিষয়ে তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার একথা বলেন তিনি। এর আগে, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। গত ১২ নভেম্বর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবংবিস্তারিত…
কেশবপুরে ইসলামী যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২১ডিসেম্বর শনিবার বাদ আছর উপজেলার মউ্গলকোট ইউনিয়নের বড় পাথরা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে স্থানীয় ইসলামী যুবসমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ বজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও মাস্টার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ও মিডিয়াটিমের সদস্য এবং এলাকার কৃতি সন্তান এস,এম মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ৫নং মউ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক হোসেন। মাহাফিলে প্রধান বক্তা তাফসীর পেশ করেন, বিশিষ্টবিস্তারিত…
আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ উত্তরা রকফেস্টের চতুর্থ আয়োজন। গ্লেনরিচ উত্তরার সিনিয়র ক্যাম্পাসে রকপ্রেমীদের মুগ্ধ করতে অনন্য এই পরিবেশনার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বেশকিছু স্কুল ব্যান্ডের পাশাপাশি, আর্টসেল ও অ্যাভয়েডরাফার চোখধাঁধানো পরিবেশনা ছিল মূল আকর্ষণ। ২০১৯, ২০২০ ও ২০২৩-এর তিনটি সফল আয়োজনের পর এবারও গ্লেনরিচ উত্তরা রকফেস্ট টাচডাউনের আয়োজন করা হয়। এতে গ্লেনরিচ উত্তরার ‘ইগনাইট’, স্কলাস্টিকা উত্তরার ‘ভূত বাক্স’, চিটাগাং গ্রামার স্কুলের ‘এক্সটেসি’ ও আগা খান একাডেমির ‘মনোক্রোম’ ব্যান্ডের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তবে, এ বছরের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলো আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনবদ্য পরিবেশনা, যাবিস্তারিত…
সাতক্ষীরা জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা জেলা কৃষি ঋণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ শে ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে ও জনতা ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক মোঃ রুকনজ্জামানের সঞ্চালনায় জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম মোঃ শাহ আলম,বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসির এসএম কাইয়ুম, অগ্রণী ব্যাংক পিএলসির ডিজিএম মোঃ মশিউর ইসলাম, রুপালী ব্যাংক পিএলসির এজিএম শংকার কুমার দাশ,জিসিও মোঃ পলাশ হোসেন,বাংলাদেশ ব্যাংক খুলনার এডি মোঃ ইমন খান,সাতক্ষীরা বিআরডি ডিডি আবু আফজাল মোহাঃ সালেহ, গ্লোবাল ইসলামীবিস্তারিত…
সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা
কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর আগ পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলমান থাকবে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের আশ্বাসেশাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। এ সময় তিনি বলেন, আমরা আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আমরা ভাতা বৃদ্ধির জন্য আলটিমেটাম দিয়ে যাচ্ছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। বৈষম্যবিরোধীবিস্তারিত…


