সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বেনাপোল প্রতিনিধি: : সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে দুটি ব্যানারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার। মঙ্গলবার সকালে প্রতিবাদ র্যালিটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমার সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেনো এমন কাজ করার সাহস কেউ না পায়। এছাড়াও বর্তমান প্রশাসন ও বিচারবিস্তারিত…
সারাদেশে ধর্ষণ ও নিপীড়নসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সৈয়দপুরে মহিলাদলের মানববন্ধন
সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি :: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে সৈয়দপুরে মহিলা দলের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওই কর্মসূচি পালন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা মহিলা দলের সহ সভাপতি সকিনা খাতুন ও হামিদা বেগম, সাধারণ সম্পাদক রূপা,সাংগঠনিক সম্পাদক শবনম বেগম প্রমুখ।বিস্তারিত…
ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এই মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধা ৬টায় কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত রমজানের তাৎপর্য শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিকবিস্তারিত…
আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শংকর কুমার মল্লিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল বিক্রম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। আগামী ১৫ ই মার্চ-২০২৫ শনিবার জাতীয় ভিটামিন এবিস্তারিত…
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাত লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ
ডেস্ক নিউজ:: কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। রবিবার রাতে ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে পার্শ্ববর্তী কয়েকটি জেলায় সরবরাহের উদ্দেশ্যে একটি নসিমন গাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িবিস্তারিত…
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ১নং সদস্য পদ পেলেন মোঃ আজমল হোসেন
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ১নং সদস্য (সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদ পেয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোঃ আজমল হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) এড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়কবিস্তারিত…
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন আসাদুল্লাহ আল গালিব
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতা মোঃ আসাদুল্লাহ আল গালিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) এড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত…
সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন
নিউজ ডেস্ক :: সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হন। ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান। শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা ফারহানা নাজনীন। স্থানীয় সিংলাল প্রাথমিক বিদ্যালয় কৃতিত্বের সাথে শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হোন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসি জিপিএ-৫ পেয়েবিস্তারিত…
সাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে,বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে। আব্দুর রহমান গাজী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গাঁজা আস্তানায় ইয়াং মুসলিম জেনারেশনের হানা
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোবিন্দকাটি গ্রামের একটি মাঠের ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ইয়াং মুসলিম জেনারেশন। আজ শনিবার (৮ মার্চ) রাত ৮:৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় স্পটে গাঁজা খাওয়া অবস্থায় গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা আর গাঁজা না খাওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের মাদক নির্মূল টিম নষ্ট করে দেয়। বি:দ্রঃ- ইয়াং মুসলিম জেনারেশন একটি সামাজিক সংগঠণ। যাহা ঝাউডাঙ্গা সহ অত্র এলাকার মধ্যে মাদক নির্মুলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


