সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ১নং সদস্য পদ পেলেন মোঃ আজমল হোসেন
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ১নং সদস্য (সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদ পেয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোঃ আজমল হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) এড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম ১নং সদস্য মোঃ আজমল হোসেন ও দপ্তরে দায়িত্বে মোঃ সাদ্দাম হোসেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এমবিস্তারিত…
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…


