শনিবার, আগস্ট ১৫, ২০২৬

 

টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড

নিজস্ব সংবাদদাতা:: অসহায় দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন, সুপ্রিয় খাবার পানির ব্যবস্থা করণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের অবদান রাখাসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ নিয়ে এগিয়ে চলেছে সোসাইটি ফর ইউনিটি ন্যারিশমেন্ট এন্ড ডেভলপমেন্ট (সাউন্ড) সংস্থাটি। এই সংস্থার অর্থায়নে এবং সদর উপজেলার ১ নং বাশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে রেউই গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে একটি টিউবয়েল স্থাপন করা হয়েছে। ভুক্তভোগী জানান, খাবার পানির সংগ্রহ করতে আমাদের দৈনিক আধা কিলোমিটার দূরে যেতে হয়, বাড়ির আশেপাশে খাবার উপযুক্ত পানির কোন ব্যবস্থা নাই। গোসল করতে যেতে হয় পার্শ্ববর্তী নদীতে। উক্ত নদীর পানিবিস্তারিত…


রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এদিন রিধিকা রিধিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারেরবিস্তারিত…


হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায়বিস্তারিত…