সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন আসাদুল্লাহ আল গালিব
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতা মোঃ আসাদুল্লাহ আল গালিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) এড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন।
সম্পর্কিত সংবাদ
টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
নিজস্ব সংবাদদাতা:: অসহায় দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন, সুপ্রিয় খাবার পানির ব্যবস্থা করণ, শিক্ষা ওবিস্তারিত…
সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
নিজস্ব প্রতিনিধি : “রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত…


