কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এ সম্বর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয়ের অফিস রুমে শিক্ষকদের সাথে পরিচিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মােঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উনয়ন,শিক্ষার পরিবেশ এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সম্ময়নে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম, চম্পাবতী তরফদার, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাইন, শিক্ষক দেবদাস মন্ডল, আব্দুর সবুর,বিএনপি নেতা মােস্তাফিজুর রহমান,এফএম মহরম হেসেন, কামরুল ইসলাম খান, মিনারুল ইসলাম মালী,যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ,ছাত্রদলনেতা মামুন হুসাইন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…
গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায়বিস্তারিত…


