সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বেনাপোল প্রতিনিধি: : সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে দুটি ব্যানারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।
মঙ্গলবার সকালে প্রতিবাদ র্যালিটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়।
মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমার সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেনো এমন কাজ করার সাহস কেউ না পায়। এছাড়াও বর্তমান প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দায়ী করলেন নেতৃবৃন্দ।
এসময় প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়াবিস্তারিত…
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…


