মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মাদকাসক্তি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডাব্লিউআইএসই) কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী বিশেষায়িত ক্লিনিক্যাল প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে চিকিৎসক, ক্লিনিশিয়ান এবং মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করছেন। “কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার (ডাব্লিউআইএসই) – কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার্স” শীর্ষক প্রশিক্ষণটি ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নারীদের মাদকাসক্তিজনিত সমস্যার চিকিৎসায় অংশগ্রহণকারীদেরবিস্তারিত…
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার তরুণ ফুটবলারদের একটি বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ফোর্টিস রিসোর্টে উপস্থিত হন তিনি। বৃষ্টি উপেক্ষা করেই বিকেল ৪টার দিকে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডে ‘ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে যোগ দেন ক্যানিজিয়া। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ইতিহাস তুলে ধরে ক্যানিজিয়া বলেন, “আমি মোটেও অবাক হইনি, কারণ এই সমর্থনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা যখনবিস্তারিত…


