রবিবার, আগস্ট ২, ২০২৬

 

গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা

ঢাকা, ০২ আগস্ট ২০২৬:: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও স্মার্টফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি-এর জন্য, যা আগস্টের প্রথম সপ্তাহে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের নাগালে আনতে তৈরি করা এই ডিভাইসটিতে থাকছে শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক ফিচার এবং ব্যবহারবান্ধব প্রযুক্তির সমন্বয়। শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন খুঁজছেন—এমন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ। বিনোদনের জন্য আরও প্রাণবন্ত ডিসপ্লে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে রয়েছে ৬.৭ ইঞ্চির প্রাণবন্ত সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে, যা কম বিভ্রান্তি ওবিস্তারিত…


আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফ্যান তুলে দেন। ফ্যানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা, আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়াবিস্তারিত…


ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

এসএম আব্দুল্লাহ :: গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিদ্যালয়েল সহকারী প্রধানবিস্তারিত…