সাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে,বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে।

আব্দুর রহমান গাজী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা