সোমবার, আগস্ট ১০, ২০২৬

 

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের মেঘনা হলে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, কলারোয়া উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আবু নছর, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা ও সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান প্রমূখ।বিস্তারিত…