রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের এন.বি.বি.কে. আল-মদিনা দাখিল মাদ্রাসায় এ ফুটবল বিতরণ করা হয়। ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমানের হাতে ফুটবল তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় মাদ্রাসারবিস্তারিত…
সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
হাফিজুল ইসলাম :: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পটিতে সেবা প্রদান করেন শিরোমণি, খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদেরবিস্তারিত…
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল
ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন
১টি বিশেষ সাক্ষাৎকার বিশেষ সাক্ষাৎকারটি গ্রহন করেছেন নিউ ইয়র্ক প্রতিনিধি ইমা এলিস। প্রশ্ন: আপনি ২০১০ সালে ‘ভিশন ২০২০’ ঘোষণা করেছিলেন। সেটির মূল লক্ষ্য কী ছিল? রবিউল করিম বেলাল: এটা ফোবানার জন্য ২০৪০ পর্যন্ত রোডম্যাপ। এর আগে ২০০৯-২০১০ সালে আমি প্রথমবারের জন্য চেয়ারপার্সন হয়েছিলাম তখন দিয়েছিলাম ভিশন ২০২০, সেটা আজও ফোবানার ভাবমূর্তিতে সীমাবদ্ধ আছে। এমন দিন আসবে ফোবানার ফাউন্ডেশনের মিলিয়ন মিলিয়ন ডলারের থাকবে জনহিতকর কাজের জন্য সারা বিশ্বে বিস্তর ও সমাদ্রিত হবে, একই সময়ে সারা আমেরিকায় পাঁচটা রিজিওনাল কনভেনশন হবে যেখানে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিত্ব থাকবে। এ বিষয়টি কিছুটা ‘রক্ত পরীক্ষা’বিস্তারিত…
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কয়রা সদরে র্যালি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্যবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ ও বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করেন। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছে। থাইল্যান্ডে এই প্রতিযোগিতায় ১৬ দেশের মোট ৬০ দল/ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব/দল ছিল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এবং নৌবাহিনীর সার্বিক সহায়তায় সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।


