কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কামরুল হাসান।। কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার(২২ আগস্ট) সন্ধ্যায় ওসির আহবানে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ ওসির কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিলিত হন। সৌজন্য মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু কলারোয়ার সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কলারোয়ার মাদক, ইভটিজিংসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা কলারোয়ার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাংবাদিক নেতা সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংবাদিক নেতা প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক নেতা সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, কাজী সিরাজুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, ওহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
কামরুল হাসান।। কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেকবিস্তারিত…
(Untitled)
কামরুল হাসান।। কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করাবিস্তারিত…


