বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

 

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা

প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুলনা নিউমার্কেটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি। উল্লেখ্য এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য কেনাকাটার উপর ১০% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত । অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) জনাব এস. এম. কামালুজ্জামান কামাল। পরিচালক, জনাব মো: মতিয়ার রহমান মোল্যা। অতিরিক্ত পরিচালক, এন. এ. এম. সারওয়ারে আখতার ও মোঃ আবুল বাশার এবং সহকারী পরিচালক মো: নাফিউল করিম। সিটি ব্যাংকবিস্তারিত…


বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় ভোমরা স্থলবন্দরের অধিগ্রহণকৃত জমি পরিদর্শণে এবং ও প্যাকেজ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। এসময় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ভোমরা স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন সময়ে পরিকল্পিত লে-আউট প্লান ও ভোমরা স্থলবন্দরের ব্যাবসায়ীক কর্মকান্ড ও বন্দরের বিভিন্ন বিষয় তুলে ধরেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেনবিস্তারিত…


কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন

কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী গয়ড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ মাদক মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া আসামিরা হলেন-চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. আজিজার গাইনের ছেলে ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০), এবং পার্শ্ববর্তী শার্শা থানার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)। থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, থানা পুলিশের মাদকবিরোধী বিশেষবিস্তারিত…


মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাড়ে চারশ জনের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই দিনব্যাপী অভিযানে ওই প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন বলে দেশটিতে অভিবাসন বিভাগ জানিয়েছে। বুধবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত এসব অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। দেশটির সুংগাই চুয়ারবিস্তারিত…


সরকারের নতুন নির্দেশনা

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, এদিন থেকেই দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে বলা হয়, এরবিস্তারিত…