ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এই মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধা ৬টায় কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত রমজানের তাৎপর্য শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতে ইসলামী ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ একেএম কুরবান আলী, মাওলানা আহম্মদ আলী, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, এরশাদ আলী, জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, রমজান গোনা মাফের মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ হবে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল
  • রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল
  • কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত
  • আমি এখন এই জনপদের সবার এমপি
  • কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল