বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

 

(Untitled)

সাতক্ষীরা সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও শুভেচ্ছা উপহার তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের সঞ্চারনায় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুজিতের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন ম্যানেজিংবিস্তারিত…


বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সাতক্ষীরা সংবাদদাতা: সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপিটি তুলে দেনবিস্তারিত…


কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১

কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার এবং মাদক মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানার মামলা নং-৮, তারিখ ০৫ আগস্ট ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এজাহারভুক্ত আসামি সুজন হোসেন (২৮)কে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। তিনি কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালির মাঝের পাড়া এলাকার মো. মোমরেজুলের ছেলে। অভিযানে সুজনের কাছ থেকে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেনবিস্তারিত…