কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা

কামরুল হাসান।। কলারোয়ায় গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার(২৯আগস্ট) সকাল ১০টার দিকে পাকাব্রিজ সংলগ্ন এলাকায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ দণ্ডাআদেশ দেন। মাদকবিরোধী অভিযানকালে আলিম গাজীর কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন