দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই: মুহাদ্দিস আব্দুল খালেক
নিজস্ব প্রতিবেদক :: দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালোক বলেছেন,‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’ শনিবার (০৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।বিস্তারিত…
কলারোয়ায় ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব….. বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী
কামরুল হাসান :: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। যুবসমাজকে দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকার ক্ষেত্র বিস্তারে বিএনপি কাজ করে আসছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। তার কাছে মাথা নত করিনি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। শনিবার (৮ মার্চ) কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হেলাতলা ইউনিয়নবিস্তারিত…
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মুহাম্মদ হাফিজ ::: দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুশাররফ আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আব্দুর রহিম, শহর শাখার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, উপদেষ্টা ড. মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যেবিস্তারিত…
যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন
যশোর : যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলে মোহাম্মদ রবিন (২২)। নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শনিবার ভোরে সেহরি খাওয়ার সময় রবিন সুযোগ বুঝে দা দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলাবিস্তারিত…
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও মহিলা সংস্থা সাতক্ষীরার সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সহকারি কমিশনার সাহেদ হোসেন, সহকারি কমিশনার আফরিনবিস্তারিত…
সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদাদাবি’র প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদাবির অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কথা জানান ঠিকাদারি প্রতিষ্টান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ মোঃ আব্দুর রহমান। কাজে বাধা প্রদান ও চাঁদাদাবি’র প্রতিবাদে অভিযোগ নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বুডিগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে ঠিকাদারি প্রতিষ্টান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ মোঃ আব্দুর রহমান জানান, আর রাদ কর্পোরেশন ও বাংলাদেশ নৌ বাহিনী যৌথ চুক্তির মাধ্যমে জাইকার অর্থায়নে পাওবি’র-১ এর শ্যামনগর উপকূলীয় পাঁচটি স্থানে নদী শাসনের কাজ পেয়েছে। তার-ই ধারাবাহিকতায় সেখানেবিস্তারিত…
উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনির শ্রীউলায় ইফতার সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক :: পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় আশাশুনির শ্রীউলায় এই কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। এদিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চিড়া, মুড়ি, ছোলা, চিনি, সেমাই ও খেজুর। ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “আমাদের স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ্ মাহমুদ সাহেব আমাদের মাঝে না থাকলেও, তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে আমরা সবসময়বিস্তারিত…
আগামী নির্বাচনে জয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ- সাবেক এমপি হাবিব
কামরুল হাসান :: কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এসময় তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে স্বাধীনভাবে ইফতার মাহফিল করতে পেরেছি। বিগত ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও দলের মহাসচিবসহ আমাদের দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃলমূল নেতাকর্মীবিস্তারিত…
হাসিনা প্রশ্নে আগের অবস্থানেই দিল্লি
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান ‘আগের মতোই’ আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন- আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি, চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সেই আগের অবস্থানই বহাল আছে, ফলে এখন আর সেটা নিয়ে কথা বলা সমীচীন নয়।’ এ সময় তিনি আরো বলেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন; যেখানে সব সমস্যারবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি কাউকে আটক করতে পারেনি। সাতক্ষীরা- ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার(৭ মার্চ) কলারোয়া সীমান্ত এলাকা তলুইগাছা বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে চারাবাড়ি ও নটিজঙ্গল এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যদের অভিযানে রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এদিকে হিজলদী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে আমবাগান এলাকাবিস্তারিত…


