সারাদেশে ধর্ষণ ও নিপীড়নসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সৈয়দপুরে মহিলাদলের মানববন্ধন
সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি :: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে সৈয়দপুরে মহিলা দলের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওই কর্মসূচি পালন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা মহিলা দলের সহ সভাপতি সকিনা খাতুন ও হামিদা বেগম, সাধারণ সম্পাদক রূপা,সাংগঠনিক সম্পাদক শবনম বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশে ধর্ষণ,নির্যাতন এবং চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর হতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, যারাই ধর্ষণের সাথে জড়িত থাকবে তাদের দ্রুত আইনের আওতায় এনে তড়িৎ বিচারের ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, কেউ যাতে কোন অন্যায় অপকর্ম করে পার না পায় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এরআগে সংগঠনটি সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর মহিলা দলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন
« ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজবিস্তারিত…
সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বনবিস্তারিত…


