hannansb
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সেঁদুর ব্রিজ এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের আজাহারুল গাজী (৩৫), আশাশুনি উপজেলার খাজরা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও মনিপুর গ্রামের জিয়াদ হোসেন (২২)। অভিযান পরিচালনা করেন কয়রা থানার এস,আই তন্ময় কুমার পাল। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ ব্যক্তিকে কয়রা উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে কলারোয়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলারোয়া পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে যুবদল তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি উত্তরণের জন্য যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লায় শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযানবিস্তারিত…
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেত্রবতী হাইস্কুলের সভাপতি কে,এম আশরাফুজ্জামান পলাশের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর বামনখালি চাতালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব,বিস্তারিত…
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।।কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি দখলচেষ্টা, একের পর এক মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রাতে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি মোঃ জিয়ারুল ইসলামের ছেলে এবং মানিকনগর গ্রামের (ডাকঘর: ধানদিয়া, থানা: কলারোয়া) বাসিন্দা। লিখিত বক্তব্যে উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, একই গ্রামের তিন নারী ও কপিল উদ্দিন গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল ও মিথ্যা মামলার মাধ্যমে তাদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি বলেন, নানার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তিতেবিস্তারিত…
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদী ইউনিয়ন সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এস এম জাহিদুর রহমান শোভন। শনিবার( ১২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন। খেলাটি তিনি আয়োজন করেন। কয়রা সহ তার আশপাশ জেলা ও উপজেলা থেকে নামী দামি খেলোয়াররা খেলায় অংশ গ্রহন করছেন। শত শত দর্শক আনন্দ ঞোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ি হয়ে মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পে সড়কটির কার্যকর দৈর্ঘ্য ৯১৫বিস্তারিত…
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারি এবং কৃতি খেলোয়াড়দের সন্মানে চা-চক্র ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৫টার দিকে জামায়াতে ইসলামীর নিজস্ব অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া বিভাগের উপজেলার সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম বুলবুলের সভাপতিত্ত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শহিদুল ইসলাম। কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, প্রাক্তণ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. আব্দুর রহিমবিস্তারিত…
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনের অংশ হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন, রোভার স্কাউট, কলারোয়া পৌরসভা প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিতবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুল্যা বাগানবাড়ি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই কর্মকার ও ফাতেমা খাতুন আলোচনা রাখেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় থেকে ৫ ম শ্রেণিতে প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৪৮ জন ছাত্র-ছাত্রীকে ৭০০, ৬০০ ও ৫০০ টাকা করে বৃত্তির টাকা এবং প্রত্যেককে সনদ ও ক্রেস্ট প্রদানবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস, এসআই আনজির হোসেন, এসআই আব্দুর রউফ বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম, বৈকরঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়িবিস্তারিত…


