শনিবার, আগস্ট ৮, ২০২৬

 

আশাশুনিতে ২ আসামী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানা মামলা নং-১২/২৬ এর এজাহারনামীয় আসামী কয়রা থানার ইসলামপুর গ্রামের আজমীর হোসেনকে খাজরা ঘোষপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে আশাশুনি থানার মামলা নং-২৫, তারিখ- ২৩/৭/২৬; জি আর নং-১৪২ মামলায় সন্দিগ্ধ আসামী কাপসন্ডা গ্রামের রইচ উদ্দীন গাজীর ছেলে মুকুল হোসেনকে কাপসন্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামূখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এ দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যগত জ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নে আদিবাসী জনগণের অসামান্য অবদানকেও স্বীকৃতি জানায়। ২০২৬ সালের জাতিসংঘের প্রতিপাদ্য: “জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো” যা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণ ও ঐতিহ্যগত জ্ঞানের সংরক্ষণ নিশ্চিতকরণের ওপর আলোকপাত করে। বাংলাদেশে আদিবাসী জনগণের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এ দেশ বৈচিত্র্যময় জাতিগতবিস্তারিত…