কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি। কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রেডিও নলতার স্টেশন ম্যানেজার আব্দুল্লা আল মামুন প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, সামুদ্রিক প্রাণীর উপর প্লাস্টিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি। যেমন সামুদ্রিক তিমির পাকস্থলীতে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গিয়েছে৷ এছাড়াও সামুদ্রিক ছোট মাছের পাকস্থলীতেও প্লাস্টিক পাওয়া গিয়েছে। তাই প্লাস্টিক দূষণ সামুদ্রিক মৎস্য প্রজাতির ও সুন্দরবন এবং পরিবেশ জন্য হুমকিস্বরূপ।আমরা জানি প্লাস্টিক পলিথিন কি কি ক্ষতি করে।তাছাড়া অনেক ছোট ছোট দল সারা বিশ্বে স্থানীয় ভাবে প্লাস্টিক দূষণ সম্মর্কে মানুষদের সচেতন করে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে প্লাস্টিক ও পলিথিন বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য, ঈমাম, উপজেলা যুবফোরামের সদস্য ও সাংবাদিকবৃন্দ‌।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের