টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
নিজস্ব সংবাদদাতা:: অসহায় দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন, সুপ্রিয় খাবার পানির ব্যবস্থা করণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের অবদান রাখাসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ নিয়ে এগিয়ে চলেছে সোসাইটি ফর ইউনিটি ন্যারিশমেন্ট এন্ড ডেভলপমেন্ট (সাউন্ড) সংস্থাটি। এই সংস্থার অর্থায়নে এবং সদর উপজেলার ১ নং বাশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে রেউই গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে একটি টিউবয়েল স্থাপন করা হয়েছে। ভুক্তভোগী জানান, খাবার পানির সংগ্রহ করতে আমাদের দৈনিক আধা কিলোমিটার দূরে যেতে হয়, বাড়ির আশেপাশে খাবার উপযুক্ত পানির কোন ব্যবস্থা নাই। গোসল করতে যেতে হয় পার্শ্ববর্তী নদীতে। উক্ত নদীর পানি দুর্গন্ধ, অন্যান্য সময় শেওলা আটকে থাকে, যা আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ঝুকির কারণ হয়। এমতাবস্থায় আমি এই টিউবওয়েল টি পেয়ে উপকৃত হয়েছি। আমি এই সংস্থার মঙ্গল কামনা করি।
টিযোবওয়েল স্থাপনের সার্বিক তদারকিতে ছিলেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
নিজস্ব প্রতিনিধি : “রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত…
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছাবিস্তারিত…


