কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কয়রা সদরে র‍্যালি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য চাষী ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন,রোকনুজ্জামান, নিরঞ্জন মন্ডল প্রমুখ। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না