থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি

বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ ও বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করেন। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছে।

থাইল্যান্ডে এই প্রতিযোগিতায় ১৬ দেশের মোট ৬০ দল/ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব/দল ছিল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এবং নৌবাহিনীর সার্বিক সহায়তায় সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স