কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন

কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামি গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী গয়ড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ মাদক মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া আসামিরা হলেন-চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. আজিজার গাইনের ছেলে ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০), এবং পার্শ্ববর্তী শার্শা থানার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)।
থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আসামি মো. শাহানুর ইসলাম এর বসতবাড়ির ওঠান থেকে ওই ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
আসামিদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা