সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬

নিজস্ব প্রতিনিধি : “রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ খান কমিউনিটি সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়ারাজ আলী ও পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ শামসুর রহমান, মোঃ আব্দুস সামাদ, যুগ্ন- সম্পাদক মো ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তফুর আলী মোঃ মোসলেম সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুজিদ বাবু, প্রচার সম্পাদক মোঃ মিয়ারাজ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল খায়ের, যোগাযোগ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব, কার্যকারী কমিটির সদস্য মোঃ আইয়ুব আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুস সবুর ও মোঃ জাহাঙ্গীর প্রমূখ।আলোচ্যসূচির মধ্যে ছিল- বিগত ২০২৩,২৪ ও ২৫ অর্থবছরের আয় ব্যায়ের হিসাব, কাউন্সিল অধিবেশন ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সিকদার ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বারকে পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়াও আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপদেষ্টা মন্ডলীদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।






সম্পর্কিত সংবাদ

  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত