কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১২ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে সোমবার কলারোয়া সীমান্তে ২ বিওপির পৃথক অভিযানে ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত সোমবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


