আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওঃ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২.২৫ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন।
মাওঃ আঃ মান্নান দীর্ঘদিন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। রাজনীতি, ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষকতা ও সমাজ সেবক হিসাবে সুনামের সাথে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছেন। শুক্রবার মাগরিববাদ সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে এবং শনিবার সকালে প্রতাপনগর আবুবকর সিঃ মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
মরহুমের ইন্তেকালে শোক জ্ঞাপন, মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, এমপি হাফেজ রবিউল বাশার, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার ও সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক। নেতৃবৃন্দ বলেন, মরহুম অধ্যাপক মাওঃ আব্দুল মান্নান একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষা, সমাজসেবা ও দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে উপজেলা জামায়াত একজন অভিজ্ঞ, বিজ্ঞ ও জনদরদী অভিভাবককে হারালো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২বিস্তারিত…


