সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত

এসএম আব্দুল্লাহ ::
কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫ টার দিকে তিনি সাতক্ষীরা জজ কোর্টের সামনে দিয়ে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা সায়রা পরিবহনের একটি বাস মোঃ খলিলুর রহমানের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে খলিলুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ খলিলুর রহমান(৫৬) কলারোয়া ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরি করেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা শহর শাখার দায়িত্বশীল ছিলেন। আজ ছুটিরদিন থাকায় তিনি ফজরের নামাজের পর সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা জর্জকোটের সামনে সড়ক দুর্ঘটনার স্বীকার হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোঃ খলিলুর রহমান ডান পায়ে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়াও তিনি কোমর ও পিঠে আঘাত প্রাপ্ত হয়েছে।

ব্যাংক কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের পিতার নাম মাওলানা মোঃ সাইদুর রহমান। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাতক্ষীরা রাজার বাগান এলাকায় বসবাস করতেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা