কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
কামরুল হাসান।। কলারোয়ায় যাত্রা শুরু হলো সিটি মেডিকেল সেন্টারের। চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। সকল শ্রেণি ও পেশার মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবেন – এমন প্রত্যাশা করেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। রোববার দুপুরে কলারোয়া শিশুর ল্যাবরেটরি স্কুলের বিপরীতে এই সিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন মাওলানা ওমর আলী। সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাক্তার খালিদ সাইফুল্লাহ সভাপতিত্বে বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স্যার আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার, কলারোয়া আলিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কলারোয়া পৌর জামায়াতের আমির প্রভাষক ইউনুস আলী বাবু, সিটি মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মনিরুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, দেলোয়ার হোসেন, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, তরিকুল ইসলাম, এসএম সোহাগ হোসেন, তাফিমুল ইসলাম, মেহেদী সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল আল গালিব।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


