সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের এন.বি.বি.কে. আল-মদিনা দাখিল মাদ্রাসায় এ ফুটবল বিতরণ করা হয়।

০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমানের হাতে ফুটবল তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

এ সময় মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাজাহান কবির, সহকারী শিক্ষক (বি.পি.এড.) মো. সায়ফুল্লাহ, সহকারী শিক্ষক (আইসিটি) এস.এম. আলমগীর হোসেন, এবতেদায়ী প্রধান মো. নূরুজ্জামান, এবতেদায়ী মৌলভী মো. আশিক রহমান, সহকারী মৌলভী মো. রুহুল আমিন, অফিস সহকারী মো. নজরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও সহকারী সেক্রেটারি শাহিনুর রহমান, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ শাহেদুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য